1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে মালবাহী জীপ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে, চালক নিহত

মাটিরাঙ্গা প্রতিনিধি :
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মালবাহী একটি জীপ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে চন্দন দত্ত (চালক) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকালে আলুটিলা-সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চন্দন দত্ত খাগড়াছড়ি পৌরসভার শহীদ কাদের সড়কের বসুন্ধরা এলাকার অমূল্য দত্তের ছেলে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে খাগড়াছড়ি জেলা শহর থেকে মালামাল বোঝাই করে মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলার উদ্দেশে যাচ্ছিল জীপটি। পথে আলুটিলা সংলগ্ন সাপমারা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক চন্দন দত্তের মৃত্যু হয়।
নিহতের পারিবারিক সূত্র জানায়, চন্দন দত্ত আবুল খায়ের কোম্পানির স্থানীয় ডিলার এসএস ট্রেডার্সের স্বত্বাধিকারী শিব সংকর দেবের মালিকানাধীন গাড়িটি চালাতেন। মালামাল পরিবহনের সময় তিনি দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনার খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, দুর্ঘটনায় জীপটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘ প্রচেষ্টার পর গভীর খাদ থেকে চালকের মরদেহ উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনাস্থল পরিদর্শনকারী মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন দুর্ঘটনায় চালক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল মুন্না জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৩৭:২৯ অপরাহ্ণ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে মালবাহী জীপ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে, চালক নিহত

আপডেট সময় : ০২:৩৭:২৯ অপরাহ্ণ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬