1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন ঘিরে মিছিল, আটক ৭

ছাইম খান, গোপালগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০

গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৯তম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন কর্মসূচির খবর পাওয়া গেছে। জেলার টুঙ্গিপাড়ায় মিছিল থেকে সংগঠনটির সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে টুঙ্গিপাড়া উপজেলায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি মিছিল বের করা হয়। মিছিল চলার সময় সেখান থেকে সাতজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, মিছিল চলাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে। জেলার আরও কয়েকটি এলাকায় সংগঠনটির নেতাকর্মীদের মিছিলের খবর পাওয়া গেছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে পুলিশ সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

এদিকে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ছাত্রলীগের জেলা কমিটির ব্যানারে একটি মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা বিএম ইউনুস ভূঁইয়া।

মিছিল শেষে অংশগ্রহণকারীরা মহাসড়কের ওপর অবস্থান নিয়ে কেক কাটেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল ব্যাহত হয় এবং শতাধিক যানবাহন আটকা পড়ে যানজট তৈরি হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

একই সময় গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের ভেড়ার বাজার এলাকায় আরও একটি মিছিল বের করা হয়। নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে অনুষ্ঠিত ওই মিছিলে রঙিন ধোঁয়া ছড়িয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে সড়কে অবস্থান নিয়ে কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেন অংশগ্রহণকারীরা।

শহরের আবু সাঈদ সড়ক থেকেও একটি মিছিল বের হয়। সদর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শেখ রাবিদের নেতৃত্বে মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়কে গিয়ে শেষ হয়। সেখানে কেক কাটার মাধ্যমে জন্মদিনের কর্মসূচি পালন করা হয়।

এ ছাড়া গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ছোট পরিসরে আরও কয়েকটি মিছিল ও কেক কাটার কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে। এসব কর্মসূচির ভিডিও পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:১৫:৫৭ অপরাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন ঘিরে মিছিল, আটক ৭

আপডেট সময় : ০২:১৫:৫৭ অপরাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬