1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে স্বর্ণজয়ী সুনামগঞ্জের আয়মান

মোঃ শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি :
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬

রাশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে (International Olympiad on Climate Change & Environmental Issues—IOCE) সর্বোচ্চ নম্বর পেয়ে স্বর্ণপদক ও ‘Absolute Champion’ শিরোপা অর্জন করেছে সুনামগঞ্জের কৃতী সন্তান আবু মাহযুরাহ আয়মান (Abu Mahzoorah Aymaan)।

সিরিয়াস, রাশিয়ায় অনুষ্ঠিত IOCE Sirius, Russia-2026 প্রতিযোগিতায় ১৪টি দেশের ৭০ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতায় আয়মান ১০০-এর মধ্যে ১০০ নম্বর পেয়ে সর্বোচ্চ স্থান অর্জন করে। তার এই অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ তাকে স্বর্ণপদক এবং ‘Absolute Champion’ ঘোষণা করা হয়।

আয়মান বর্তমানে সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় তার পরের দুই স্থান অর্জনকারী প্রতিযোগী যথাক্রমে রাশিয়া ও জিম্বাবুয়ের। দেশভিত্তিক অর্জনে পাকিস্তান ও রাশিয়া স্বর্ণপদক লাভ করেছে, আর বাংলাদেশ অর্জন করেছে ব্রোঞ্জ পদক।

এর আগে আয়মান প্রথম বাংলাদেশ জলবায়ু অলিম্পিয়াড (BOCE)-এ জাতীয় পর্যায়ে হাইস্কুল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ধারাবাহিকভাবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু ও পরিবেশবিষয়ক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে সে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্যও একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত তৈরি করেছে।

আয়মানের বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেক গ্রামে। তার বাবা শাহ আলম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একজন প্রকৌশলী। তার চাচা ডা. নাসির উদ্দিন।

আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে ১০০ শতাংশ নম্বর পেয়ে ‘Absolute Champion’ হওয়ায় আয়মানের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সুনামগঞ্জের মানুষ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তার এই অর্জন ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে আরও কাজ করার অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:২৬:৩৯ পূর্বাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

রাশিয়ার আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে স্বর্ণজয়ী সুনামগঞ্জের আয়মান

আপডেট সময় : ১১:২৬:৩৯ পূর্বাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬