লক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সুন্দর জীবন গড়ি, এই স্লোগানে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬।
মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মাঠে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
জেলা পুলিশের আয়োজনে এবং জেলা কমিউনিটি পুলিশের সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি শাহ মোহাম্মদ এমরান, জাকির হোসেন পাটোয়ারী, সাংবাদিক আনিছ কবির, মোঃ আজাদ, আমিনুল ইসলাম রাজু, মোঃ ইব্রাহিম, সাংবাদিক মাহমুদ ফারুকসহ আরও অনেকেই। প্রতিযোগিতায় লক্ষ্মীপুর জেলার ৬টি উপজেলার অনূর্ধ্ব-২০ বালক ও বালিকা ১২টি দল অংশ নেয়।
দিনব্যাপী এই টুর্নামেন্টে বিকেলে ফাইনাল খেলা শেষে ললক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোঃ আবু তারেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

























