1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় ২০০ বোতল উইনসেরেক্স কফ সিরাপসহ গ্রেপ্তার ১

নুর হোসেন শার্শা (যশোর ) প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮

যশোরের শার্শায় ২০০ বোতল উইনসেরেক্স কফ সিরাপসহ মো. সবুজ খান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শার্শা থানা পুলিশ।গ্রেপ্তার সবুজ খান শার্শা উপজেলার গোড়পাড়া (নিমতলা) গ্রামের জাহান আলী খানের ছেলে।
পুলিশ জানায়, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হকের নেতৃত্বে এসআই মো. আনিসুর রহমান, এএসআই মো. জহুরুল ইসলামসহ পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে পাকশিয়া বাজারের সেতুর উত্তর পাশে আরিফ হোসেনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে সবুজ খানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ বোতল উইনসেরেক্স কফ সিরাপ জব্দ করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করেছে পুলিশ।শার্শা থানার ওসি মো. শামিনুল হক জানান,গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৫৭:০৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

শার্শায় ২০০ বোতল উইনসেরেক্স কফ সিরাপসহ গ্রেপ্তার ১

আপডেট সময় : ১০:৫৭:০৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬