নিখোঁজের এক দিন পর মিলল মারুফের লাশ
সেনবাগ উপজেলা ৩নং ডমুরুয়া ইউনিয়ন এর
মতইন গ্রামের দক্ষিণপাড়া হাজী বাড়ির রিপনের মেজো ছেলে মারুফকে গতকাল রাত থেকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায় নি।
অবশেষে আজ (৭ অক্টোবর) রাত ৯টার দিকে বাড়ির পশ্চিম পাশে ধানক্ষেতের পাশে তার
লাশ পাওয়া যায়।
তবে মারুফের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি পুলিশ তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে। ঘটনার সংবাদ পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন । পুলিশ তদন্তের পর ঘটনাটি নিশ্চিত হওয়া যাবে হত্যা আত্মহত্যা।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।























