1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার বাস্তহারায় সংঘর্ষ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারিসহ আহত ৫

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮

খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন বাস্তহারা এলাকায় সংঘর্ষের ঘটনায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি গোলাম মোস্তফাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের শরীরে ধারালো অস্ত্রের কোপ ও লাঠির আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

আহতদের মধ্যে রয়েছেন বাস্তহারা ৯ নম্বর রোডের বাসিন্দা বাচ্চু (৩৮), ১১ নম্বর রোডের শুকুর আলী (৩৮), ৬ নম্বর রোডের সুমন শেখ (৪২) এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি গোলাম মোস্তফা (৬০)।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাচ্চুর দুই পায়ের গোড়ালির আশপাশে জখম হয়েছে। শুকুর আলীর ডান হাতের কব্জিতে ধারালো অস্ত্রের আঘাত এবং সুমন শেখের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। অন্যদিকে, গোলাম মোস্তফার কপালের ডান পাশে লাঠির আঘাত লেগেছে।

এ ঘটনায় আহত অপর একজনের পরিচয় ও আঘাতের বিবরণ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সংঘর্ষের সূত্রপাত, জড়িতদের পরিচয় এবং ঘটনার নেপথ্যের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে সংবাদটি আরও হালনাগাদ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:২৫:৪১ পূর্বাহ্ণ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

খুলনার বাস্তহারায় সংঘর্ষ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারিসহ আহত ৫

আপডেট সময় : ০২:২৫:৪১ পূর্বাহ্ণ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬