1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ১৩ জন অসহায় ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ

আল আমিন, শেরপুর প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩০

শারীরিক প্রতিবন্ধকতার শিকার ও অসহায় মানুষের চলাচল সহজ করা এবং তাঁদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে শেরপুরে ১৩ জন সাহায্যপ্রার্থীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা প্রশাসনের গণশুনানিতে আবেদনকারীদের আবেদনের ভিত্তিতে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে হুইলচেয়ার বিতরণ করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

এ সময় ১০টি হুইলচেয়ার দিয়ে সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া। তাঁর এ সহযোগিতায় অসহায় ও শারীরিক প্রতিবন্ধকতার শিকার ব্যক্তিদের চলাচল সহজ করার উদ্যোগটি বাস্তবায়নে সহায়তা হয়।

হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুধীজন।

জেলা প্রশাসনের এ উদ্যোগের ফলে হুইলচেয়ারপ্রাপ্ত ব্যক্তিদের দৈনন্দিন চলাচল সহজ হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি তাঁদের স্বাভাবিক জীবনযাপন ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়বে।

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁদের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৪৮:২০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

শেরপুরে ১৩ জন অসহায় ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ

আপডেট সময় : ০৭:৪৮:২০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬