1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বোদায় রাতের আঁধারে সার পাচারের চেষ্টা: স্থানীয় জনতার হাতে ১২০ বস্তা সার ও গাড়ি জব্দ

আব্দুল্লাহ্ আল মামুন, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫

পঞ্চগড়ের বোদায় রাতের আঁধারে সরকারি নিয়ম অমান্য করে সার পাচারের সময় ১২০ বস্তা সার ও একটি মাহিন্দ্র ট্রাক্টর জব্দ করেছে স্থানীয় জনতা ও উপজেলা প্রশাসন।

গতকাল সোমবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে বোদা পৌরসভার ব্যস্ততম ‘আটোয়ারী মোড়’ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, জব্দকৃত সারগুলো বোদা পৌরসভার নিবন্ধিত সরকারি সারের ডিলার ‘মেসার্স নুরনবী মজুমদার’-এর গোডাউন থেকে লোড করা হয়েছিল। সোমবার গভীর রাতে ডিলারের গুদাম থেকে সারবোঝাই মাহিন্দ্র গাড়িটি পার্শ্ববর্তী আটোয়ারী উপজেলার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িটির গতিবিধি ও অসময়ে সার পরিবহনের বিষয়টি দেখে আটোয়ারী মোড় এলাকার স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাৎক্ষণিকভাবে তারা গাড়িটির পথরোধ করে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
চালকের কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়লে উত্তেজিত জনতা গাড়ি ও সার আটকে রেখে উপজেলা প্রশাসনকে খবর দেয়। সংবাদ পাওয়ার পরপরই বোদা উপজেলা প্রশাসন ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার সত্যতা পেয়ে ১২০ বস্তা সার ও সার পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্র গাড়িটি জব্দ করার নির্দেশ প্রদান করে।

এ বিষয়ে ডিলারের পক্ষ থেকে সরকারি বরাদ্দ ও বন্টন নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বোদা উপজেলার সার অন্য উপজেলায় রাতের আঁধারে নিয়ে যাওয়ার পেছনে বড় ধরনের কোনো কালোবাজারি চক্র জড়িত কি না—তা খতিয়ে দেখছে প্রশাসন।

বোদা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম (ইউএনও) জানান, “সরকারি সার এক এলাকা থেকে অন্য এলাকায় বা এক জেলা থেকে অন্য জেলা উপজেলায় পাচার করা সম্পূর্ণ বেআইনি। জব্দকৃত ১২০ বস্তা সার ও গাড়ি জিম্মায় রেখে নগৎ ৩০,০০০ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত সার সরকারি জারিকৃত্য/নির্ধারীত মূল্যে বিতরণ করা হয় । ঘটনার সঙ্গে জড়িত ডিলার ও পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং সারের ডিলার ‘মেসার্স নুরনবী মজুমদারের ডিললাসিপ বাতিলের জন্য জেলা কমিটির কাছে আবেদন করা হবে।

রাতের আঁধারে এভাবে ডিলারের গোডাউন থেকে সার পাচারের ঘটনায় বোদা ও আশেপাশের কৃষকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষকদের দাবি, কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা লাভের আশায় অসাধু ডিলাররা এভাবে সার অন্যত্র পাচার করছে। এই চক্রের সাথে জড়িতদের লাইসেন্স বাতিলসহ কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৩৬:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

বোদায় রাতের আঁধারে সার পাচারের চেষ্টা: স্থানীয় জনতার হাতে ১২০ বস্তা সার ও গাড়ি জব্দ

আপডেট সময় : ০১:৩৬:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬