1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় সাজমীর হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

মো: আল-মাহফুজ শাওন, খুলনা :
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫

খুলনায় এক লাখ টাকা চুরির অপবাদ দিয়ে সাজমীর ইসলামকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে খুলনার খানজাহান আলী থানার মহেশ্বরপাশা এলাকা ও ফুলবাড়ী গেট পুলিশ বক্সের সামনে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আকাশ (২২) ও সাকিব (২১)। আকাশ ফুলবাড়ী গেট এলাকার মৃত ওমর আলীর ছেলে এবং সাকিব দৌলতপুর থানার সেনপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে। মামলায় তাঁরা ৩ ও ৪ নম্বর আসামি।

অভিযোগ সূত্রে জানা যায়, সাজমীর ইসলাম কুয়েট ক্যাম্পাসের পকেট গেটসংলগ্ন তন্বী স্টোর নামের একটি চায়ের দোকানে কাজ করতেন। গত ৬ সেপ্টেম্বর এক লাখ টাকা চুরির অপবাদ দিয়ে তাঁকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে কুয়েট ক্যাম্পাসের মেডিকেলের সামনে ফেলে রেখে যাওয়ার অভিযোগ রয়েছে।

পরবর্তী সময়ে দুই সাক্ষী তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ সেপ্টেম্বর সাজমীরের মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর মা শাহানারা বেগম খানজাহান আলী থানায় হত্যা মামলা দায়ের করেন।

এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে। পরে তাঁদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৩৯:৩৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

খুলনায় সাজমীর হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৩৯:৩৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬