1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার ধুনটে কম্বোডিয়ায় চাকরির প্রলোভনে ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

ধুনট (বগুড়া) প্রতিনিধি: মাহফুজ আহমেদ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০

বগুড়ার ধুনটে কম্বোডিয়ায় উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ লাখ টাকা নেওয়া এবং পরে ভিজিটর ভিসায় বিদেশে পাঠিয়ে বিপাকে ফেলার অভিযোগে করা মানব পাচার মামলায় মো. বোরহান উদ্দিন ওরফে বেলায়েত হোসেন (২৬) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার বোরহান উদ্দিন ধুনট উপজেলার নাংলু দক্ষিণপাড়া গ্রামের মো. ছাইফুল ইসলাম প্রাংয়ের ছেলে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে গাবতলী উপজেলার বাগবাড়ী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী মো. রকি বাবুকে কম্বোডিয়ার একটি প্রতিষ্ঠানে ভবন নির্মাণের কাজে নিয়োগ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। এ জন্য পাঁচ লাখ টাকার বিনিময়ে মাসিক দেড় লাখ টাকা বেতন, বিনা মূল্যে থাকা-খাওয়া এবং বৈধ ওয়ার্কিং ভিসার ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দুই লাখ টাকা, ২০২৬ সালের ৭ জানুয়ারি এক লাখ টাকা এবং একই বছরের ১৭ ফেব্রুয়ারি আরও দুই লাখ টাকা দেওয়া হয়। এরপর ১৯ ফেব্রুয়ারি কম্বোডিয়ার উদ্দেশে দেশ ছাড়েন রকি বাবু।

অভিযোগে বলা হয়েছে, কম্বোডিয়ায় পৌঁছানোর পর তাঁকে একটি মাইক্রোবাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখা হয়। সেখানে তাঁর কাছে আরও টাকা দাবি করা হয়। পাশাপাশি শারীরিক নির্যাতন ও হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। তাঁকে ওয়ার্কিং ভিসার পরিবর্তে এক মাসের ভিজিটর ভিসায় বিদেশে পাঠানো হয়েছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারের বিবরণ অনুযায়ী, একপর্যায়ে সেখান থেকে পালিয়ে যান রকি বাবু। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে অর্থ সংগ্রহের মাধ্যমে গত ৫ এপ্রিল দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিক সালিশ-বৈঠক হয়। তবে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস বাস্তবায়ন করা হয়নি বলে বাদীপক্ষের দাবি।

এ ঘটনায় ধুনট থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস শুকুর আলী বলেন, মামলার অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৩৫:৪৪ পূর্বাহ্ণ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

বগুড়ার ধুনটে কম্বোডিয়ায় চাকরির প্রলোভনে ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৫:৩৫:৪৪ পূর্বাহ্ণ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬