1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাভারণে হাইওয়ে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

নুর হোসেন শার্শা (যশোর)প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৯

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজার এলাকায় বেনাপোল-যশোর মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মোঃ শামীম বাবু (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। তবে মোটরসাইকেলে থাকা অপর এক ব্যক্তি পুলিশের সংকেত পেয়ে নেমে দৌড়ে পালিয়ে যায়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টা ৩৫ মিনিটের দিকে নাভারণ ব্রিজের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নাভারণ হাইওয়ে থানার এসআই (নিঃ) মোঃ কেরামত আলী, এএসআই (নিঃ) মোঃ মফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত দিবাকালীন জরুরি মোবাইল ডিউটি করছিলেন। এ সময় নাভারণ থেকে যশোরগামী একটি মোটরসাইকেলে দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হলে পুলিশ তাদের থামার সংকেত দেয়। তখন মোটরসাইকেল থেকে একজন নেমে দৌড়ে পালিয়ে যায়। অপর ব্যক্তিকে ২ কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ আটক করা হয়।

আটক মোঃ শামীম বাবু যশোরের বেনাপোল থানার রঘুনাথপুর গ্রামের সোহেল রানার ছেলে।

এ ঘটনায় নাভারণ হাইওয়ে থানায় ১৩ অক্টোবর ২০২৬ তারিখে জিডি নং-৩৬২ মূলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৫৩:৪২ পূর্বাহ্ণ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

নাভারণে হাইওয়ে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

আপডেট সময় : ০৫:৫৩:৪২ পূর্বাহ্ণ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬