1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালীর কাছে ইরানের হামলা, পৃথক ঘটনায় ডুবল দুই জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫

হরমুজ প্রণালীতে হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান। প্রণালীটির কাছে পৃথক দুটি ঘটনায় ডুবে গেছে দুটি কনটেইনার ও পণ্যবাহী জাহাজ। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমিয়ে আনার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রচেষ্টায় বাধা সৃষ্টি করতে তেহরান নতুন কৌশল নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় হামলার শিকার হয় সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজ জিএফএস প্রাইড।
হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং একপর্যায়ে এটি ডুবে যায়। জাহাজটির ২১ জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। অন্য ঘটনায় অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী আরেকটি জাহাজও ডুবে গেছে।
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালীতে ইরানের হামলা বেড়েছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলোর উদ্যোগ ব্যাহত করতেই তেহরান এই কৌশল নিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে, স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংককে শত্রুপক্ষ সামরিক কার্যক্রম পরিচালনা, গুপ্তচরবৃত্তি ও তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইরান।
অন্যদিকে, ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে আগাম হামলা কিংবা নির্বাচনের আগে সামরিক সংঘাতে জড়ানোর প্রসঙ্গে বুধবার ইসরায়েলের আর্মি রেডিওকে কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, এমন পরিস্থিতি ইসরায়েলের জন্য মোটেও সুবিধাজনক নয়।

তবে ইরানের হামলার জবাবে কঠোর পদক্ষেপ নেওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি।
সূত্র : রয়টার্স।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:১৬:৫৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালীর কাছে ইরানের হামলা, পৃথক ঘটনায় ডুবল দুই জাহাজ

আপডেট সময় : ০৫:১৬:৫৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬