1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনা নদীতে পুলিশ ও মৎস্য দপ্তরের যৌথ অভিযান, সাড়ে ৭ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

আব্দুল আল মামুন,দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮

মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান চালিয়েছে মৎস্য দপ্তর ও পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) উপজেলার যমুনা নদীর বিভিন্ন চরে দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী। অভিযান পরিচালনা করেন সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। সহযোগিতায় ছিলেন দৌলতপুর থানা পুলিশের সদস্যরা।

এসময় নদী থেকে মাছ ধরার ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দ করা জালের বাজারমূল্য প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা।

পরে নদীর পাড়ে জনসম্মুখে জব্দ করা জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর জব্দ করা ইলিশ মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

মৎস্য কর্মকর্তা জানান, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে যমুনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:১৮:৩৮ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

যমুনা নদীতে পুলিশ ও মৎস্য দপ্তরের যৌথ অভিযান, সাড়ে ৭ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

আপডেট সময় : ০৩:১৮:৩৮ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬