1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৭

স্পেনের ওভিয়েদো কাম্পোয়াম থিয়েটারে মর্যাদাপূর্ণ পুরস্কারটি গ্রহণ করেন মেসি। পুরস্কার গ্রহণের জন্য ৪৮ ঘণ্টা ওভিয়েদোতে ছিলেন আর্জেন্টাইন মহাতারকা। সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোসহ ঘনিষ্ঠ সহযোগীরা। এই সময়সূচির সবচেয়ে ব্যক্তিগত মুহূর্তগুলোতেও মেসির উপস্থিতি যে আলাদা প্রভাব তৈরি করেছে, তা স্পষ্ট হয়ে উঠেছে। মেসি প্রিন্সেস লিওনরের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎপর্বে অংশ নেওয়ার পর তার হাত থেকেই নিয়েছেন মর্যাদাপূর্ণ ওই স্মারক।

এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতিতে বার্সেলোনা লিখেছে, ‘২০২৬ সালের ক্রীড়া প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার জেতায় অভিনন্দন, লিও মেসি। তোমার অসাধারণ প্রতিভার জন্য এই স্বীকৃতি পুরোপুরি প্রাপ্য। মাঠে ও মাঠের বাইরে তোমার অবদান স্থায়ী ছাপ রেখে গেছে। অসাধারণত্ব, খেলাধুলার প্রতি অঙ্গীকার ও মানবিক সংহতির মাধ্যমে তুমি বিশ্ব ফুটবলে এক অনন্য মানদণ্ড স্থাপন করেছ।’

মেসির সঙ্গে নিজেদের দীর্ঘ ইতিহাসের কথাও স্মরণ করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা, ‘তোমার অত্যন্ত সফল ক্যারিয়ারে এফসি বার্সেলোনা ছিল তোমার জীবন ও গল্পের গুরুত্বপূর্ণ অংশ। এই অবিচ্ছেদ্য বন্ধন ক্লাবের উত্তরাধিকারের অংশ হয়ে থাকবে। আর এই ক্লাবের সঙ্গে তোমার সম্পৃক্ততা সব সময়ই আমাদের গর্বের উৎস।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৫৯:৪৭ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার

আপডেট সময় : ০৪:৫৯:৪৭ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬