1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা ও মেয়ের

মোঃ বাদল শেখ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১১

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের চাপায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) এবং তার মেয়ে সামিরা আক্তার (৬)।

মুকসুদপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গোপালগঞ্জগামী মাছবাহী একটি পিকআপ (খুলনা মেট্রো-ন-১১-২৫৬৫) বিপরীত দিক থেকে আসা মুকসুদপুরগামী একটি অটোভ্যানকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে অটোভ্যানে থাকান বাবা ও মেয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ের নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৫৪:০০ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা ও মেয়ের

আপডেট সময় : ০৮:৫৪:০০ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬