1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দশকের অপেক্ষার অবসান, যাত্রা শুরু করছে বগুড়া বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক:বগুড়া
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২

দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন আইন ও নতুন নামে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়। সব প্রক্রিয়া সম্পন্ন হলে চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই নির্ধারিত গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রাথমিক পর্যায়ে সময়োপযোগী ও আধুনিক ৯টি বিভাগ চালুর প্রস্তুত প্রস্তাব ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবনে সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য জানান বগুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান।

মতবিনিময় সভায় উপাচার্য জানান, ২০০১ সালে ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার আইন পাস হলেও দীর্ঘদিন তা বাস্তবায়নের মুখ দেখেনি। পরবর্তীতে নতুন আইনের গেজেট অনুমোদন পাওয়ায় আগের আইনের তুলনায় বর্তমান আইনে প্রায় ৯৯ শতাংশ পরিবর্তন এসেছে।

গত ১৬ জুলাই নতুন গেজেট প্রকাশ এবং ১৯ জুলাই তা বাস্তবায়নের পর গত আড়াই মাসে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে উল্লেখযোগ্য গতি এসেছে। জরুরি প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে ১১ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান উপাচার্য।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান চাকরির বাজার ও আন্তর্জাতিক চাহিদা বিবেচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, কম্পিউটার সায়েন্স ও ফিনটেকসহ মোট ৯টি প্রযুক্তিনির্ভর বিভাগ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইউজিসির চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে আগামী মার্চে অনুষ্ঠিতব্য গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে বগুড়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষক নিয়োগ প্রসঙ্গে উপাচার্য বলেন, কোনো ধরনের সুপারিশ বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না। শতভাগ মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক প্রতিনিধিরা বগুড়াসহ উত্তরাঞ্চলের আঞ্চলিক চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী মেহেরুল সুজন বগুড়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ চালুর দাবি জানান। জবাবে উপাচার্য বিষয়টি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার ইতিবাচক আশ্বাস দেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান বলেন, বগুড়া বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের একটি মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

ইউজিসির অনুমোদনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে বগুড়া বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক একাডেমিক যাত্রা বগুড়াসহ পুরো উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৫১:২৫ অপরাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

দুই দশকের অপেক্ষার অবসান, যাত্রা শুরু করছে বগুড়া বিশ্ববিদ্যালয়

আপডেট সময় : ০৫:৫১:২৫ অপরাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬