1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে ৪টি চোরাই ইজিবাইক ও ১টি মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩

মোঃ রাসেল হুসাইন, নড়াইল জেলা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৮

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে ৪টি চোরাই ইজিবাইক, ১টি পালসার মোটরসাইকেল ও বিপুল পরিমাণ ইজিবাইকের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১২টার পর গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বাঁশগ্রাম উত্তরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে তোকাম মোল্যার ছেলে মিরাজুল ইসলাম মিরাজ (৩০) এর বাড়িতে অভিযান চালিয়ে ১টি ইজিবাইক, ১টি পালসার মোটরসাইকেল ও ইজিবাইকের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। পরে মিরাজের দেওয়া তথ্যের ভিত্তিতে লিকুল মোল্যার ছেলে রিফায়েত মোল্যা (১৬) এর বাড়িতে অভিযান চালিয়ে আরও ২টি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাদের দুজনের দেওয়া তথ্য অনুযায়ী একই এলাকার নওশের মোল্যার ছেলে সবুজ মোল্যা (৩৩) এর বাড়িতে অভিযান চালিয়ে আরও ১টি ইজিবাইক ও ইজিবাইকের যন্ত্রাংশ উদ্ধার করে পুলিশ।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুরি ও চোরাই মালামাল রাখার অভিযোগে মামলা রুজু করে আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।এবং উদ্ধারকৃত মালামালের প্রকৃত মালিকদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৫০:৫৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

নড়াইলে ৪টি চোরাই ইজিবাইক ও ১টি মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০৭:৫০:৫৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬