1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধুনটে গোসাইবাড়ী কলেজে এইচএসসি পরীক্ষার্থী ২ জন, পাশ করেনি কেউ

ধুনট প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী মহিলা কলেজে মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় ২ জন অংশ গ্রহন করে কেউ পাস করতে পারেনি। খাতা কলমে ছাত্রী থাকলেও ক্লাস হয় না ২৬ বছর, এমনি ভাবে চলছে এ কলেজের কার্যক্রম।

শনিবার (৩১ অক্টোবর) ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে কলেজের শিক্ষার্থীদের এই ফলাফল দেখা গেছে। এর আগে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি।

সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, উপজেলার গোসাইবাড়ী মহিলা কলেজটি ১৯৯৯ সালে কলেজ প্রতিষ্ঠা হলেও ২০০১ সাল থেকে ছাত্রী ভর্তির অনুমতি পেয়েছিল। তবে কলেজে শিক্ষক এবং কর্মচারীদের শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় না। যাদের ভর্তি দেখানো হয় তারা অন্য প্রতিষ্ঠানে ক্লাস করে। গত ২৬ বছর হলো সেখানে শিক্ষা কার্যক্রম চলে না। খাতা কলমে শিক্ষার্থী থাকলেও ক্লাস হয় না।

কলেজটিতে কাগজে কলমে শিক্ষক রয়েছেন ১৮ জন। এত সংখ্যক শিক্ষক থাকার পরও শিক্ষার্থীদের ফলাফল বিপর্যয় নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সমালোচনা চলছে। পর পর দুই বছর শতভাগ অকৃতকার্যের ঘটনায় কলেজটির শিক্ষার মান ও পাঠদান কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। তবে বর্তমানে কলেজটিতে ১তলা ৪ রুম বিশিষ্ট অবকাঠামো নির্মাণ কাজ চলমান রয়েছে।

ফলাফল বিপর্যয়ের বিষয়টি জানতে গোসাইবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের ফোনে কল করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে কল কেটে দেন তিনি। পরবর্তীতে একাধিকবার কল করলেও আর ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৫৩:৪৮ অপরাহ্ণ, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

ধুনটে গোসাইবাড়ী কলেজে এইচএসসি পরীক্ষার্থী ২ জন, পাশ করেনি কেউ

আপডেট সময় : ০১:৫৩:৪৮ অপরাহ্ণ, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬