1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফকিরহাটে নতুন কুঁড়ি সিজন- ২ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শেখ মাসুম বিল্লাহ, ফকিরহাট প্রতিনিধিঃ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০

নতুন কুঁড়ি সিজন-২-এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ফকিরহাট উপজেলা প্রশাসন, ফকিরহাট এর উদ্যোগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ জামান লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন,
আগামীকাল খুলনা স্টেডিয়ামে নতুন কুঁড়ি সিজন-২-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীলতা, মেধা ও মননের বিকাশ এবং সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চায় তাদের সম্পৃক্ত করার লক্ষ্যে এ আয়োজন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

নতুন কুঁড়ি সিজন-২-এর মূল লক্ষ্য হচ্ছে শিশু-কিশোরদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা অন্বেষণ, তাদের সৃজনশীল দক্ষতার বিকাশ এবং জাতীয় পর্যায়ে প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা। এ ধরনের আয়োজন শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং ইতিবাচক মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ আয়োজনকে সফল করার লক্ষ্যে ফকিরহাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

বিশেষভাবে তিনি ফকিরহাট উপজেলার প্রতিটি ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিভাবান শিশু-কিশোররা এ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাক। এ উপলক্ষে আমাদের ফকিরহাট উপজেলায় ০৮ টি ইউনিয়নে সর্বমোট ৩১১৩ জন কিশোর কিশোরী নিবন্ধন করেছেন যার মধ্যে ১৫৭৬ জন কিশোর এবং ১৫৩৭ জন কিশোরী। কোনো প্রতিভা যেন সুযোগের অভাবে হারিয়ে না যায়, সে বিষয়ে আমাদের সবার সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এক্ষেত্রে উপজেলা পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা, অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে সাংবাদিকবৃন্দের সহযোগিতা বিশেষভাবে কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৩৬:৫৬ অপরাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

ফকিরহাটে নতুন কুঁড়ি সিজন- ২ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৩৬:৫৬ অপরাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২৬