1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অযত্ন-অবহেলায় পড়ে আছে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র, জন্মবার্ষিকীর আগে চলছে রংয়ের কাজ

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩

 কালজয়ী উপন্যাস ‘বিষাদ-সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের স্মৃতিবিজড়িত স্মৃতিকেন্দ্রটি দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় পড়ে আছে। ভবনের দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়ছে, প্রাচীরের গ্রিল ও বাতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। গ্রন্থাগারেও নেই তাঁর রচিত উল্লেখযোগ্য বইয়ের পর্যাপ্ত সংগ্রহ। অথচ শুধু জন্ম ও মৃত্যুবার্ষিকী এলেই শুরু হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রং করার কাজ। স্থানীয়দের অভিযোগ, সারা বছর স্মৃতিকেন্দ্রটিতে তেমন কোনো কার্যক্রম থাকে না।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে অবস্থিত মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রের বর্তমান চিত্র এমনই। স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা দ্রুত স্মৃতিকেন্দ্রটি সংস্কার, সংরক্ষণ এবং নিয়মিত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন।

রাজবাড়ী প্রতিনিধি শহিদুল ইসলামের তথ্য ও চিত্রে প্রতিবেদন।
জন্ম কুষ্টিয়ায়, সমাধি রাজবাড়ীর পদমদীতে
১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন উনবিংশ শতাব্দীর অন্যতম মুসলিম সাহিত্যিক মীর মশাররফ হোসেন। তাঁর রচিত কালজয়ী উপন্যাস ‘বিষাদ-সিন্ধু’ বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত।

শৈশবে কুষ্টিয়া স্কুলে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষার সূচনা হয়। পরে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। এরপর কলকাতার কালীঘাট স্কুলে ভর্তি হলেও সেখানেই তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটে।

কর্মজীবনের শুরুতে পিতার জমিদারি দেখাশোনা করেন তিনি। পরে ফরিদপুর নবাব এস্টেটে চাকরি নেন। ছাত্রাবস্থায় ‘সংবাদ প্রভাকর’ ও ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকায় মফস্বল সংবাদদাতা হিসেবে কাজ করার মধ্য দিয়ে তাঁর সাহিত্যজীবনের সূচনা হয়।

তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ‘বিষাদ-সিন্ধু’, ‘বসন্তকুমারী নাটক’, ‘জমিদার দর্পণ’, ‘এর উপায় কী’, ‘সঙ্গীত লহরী’, ‘গো-জীবন’, ‘বেহুলা গীতাভিনয়’, ‘উদাসীন পথিকের মনের কথা’, ‘গাজী মিয়াঁর বস্তানী’, ‘মুসলমানদের বাঙ্গালা শিক্ষা’ ও ‘আমার জীবনী’। এ ছাড়া তিনি আরও বেশ কিছু সাহিত্যকর্ম রচনা করেছেন।

১৯১২ সালের ১৯ ডিসেম্বর মৃত্যুর পর তাঁকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পৈতৃক নিবাস পদমদী গ্রামে সমাহিত করা হয়। পরবর্তী সময়ে তাঁর স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে সাহিত্যকর্ম তুলে ধরতে সমাধিস্থলে বাংলা একাডেমির তত্ত্বাবধানে নির্মাণ করা হয় মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র ও কমপ্লেক্স।
সংস্কারের অভাবে নষ্ট হচ্ছে ভবন
স্মৃতিকেন্দ্রটি নির্মাণের প্রায় তিন দশক পার হলেও দীর্ঘ সময় ধরে বড় ধরনের সংস্কার করা হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। ফলে ভবনটির বিভিন্ন অংশ জরাজীর্ণ হয়ে পড়েছে। দেয়াল ও ছাদের সিলিং থেকে খসে পড়ছে পলেস্তারা। ভবনের রং নষ্ট হয়ে গেছে, প্রাচীরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। মরিচা ধরে নষ্ট হচ্ছে প্রাচীরের গ্রিল।

মূল ফটকসহ কেন্দ্রের বিভিন্ন স্থানে থাকা বাতিগুলোও অকেজো হয়ে পড়ে আছে। ভবনের ভেতরের সিলিং লাইটগুলোরও একই অবস্থা। দর্শনার্থীদের বসার বেঞ্চগুলো পড়ে আছে ময়লা-আবর্জনায়।

সবচেয়ে হতাশার বিষয়, স্মৃতিকেন্দ্রের গ্রন্থাগারে মীর মশাররফ হোসেনের লেখা মাত্র তিন-চারটি বই ছাড়া উল্লেখযোগ্য কোনো সংগ্রহ নেই বলে অভিযোগ রয়েছে। ফলে তাঁর সাহিত্যকর্ম সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন পাঠক ও শিক্ষার্থীরা।

এ ছাড়া শুক্র ও শনিবারসহ বিভিন্ন সরকারি ছুটির দিনে স্মৃতিকেন্দ্রটি বন্ধ থাকে। ফলে অবসর সময়ে শিক্ষার্থী ও দর্শনার্থীরা সেখানে গিয়ে গ্রন্থাগার ব্যবহার কিংবা ঘুরে দেখার সুযোগ পান না।
জন্মবার্ষিকী এলেই পরিচ্ছন্নতা ও রং করার কাজ
প্রতি বছর মীর মশাররফ হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিকেন্দ্রে বিভিন্ন আয়োজন করা হয়। এসব অনুষ্ঠান সামনে রেখে চলে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ। এবারও ১৩ নভেম্বর তাঁর ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিকেন্দ্রের ভবনে রং করার কাজ চলছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, শুধু বিশেষ দিবসকে কেন্দ্র করে নয়, সারা বছরই স্মৃতিকেন্দ্রটির পরিচ্ছন্নতা, সংস্কার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা প্রয়োজন। নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য আলোচনা ও পাঠচক্রের আয়োজন করা হলে নতুন প্রজন্মের মধ্যে মীর মশাররফ হোসেনের সাহিত্যকর্মের পরিচিতি বাড়বে।

একাধিক স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থী বলেন, সারা বছর স্মৃতিকেন্দ্রটিতে তেমন কোনো উল্লেখযোগ্য কার্যক্রম চোখে পড়ে না। অবহেলায় পড়ে থেকে ভবনটি নষ্ট হচ্ছে। দর্শনার্থীদের বসার বেঞ্চগুলোও আবর্জনায় ভরে থাকে। জন্মবার্ষিকী উপলক্ষে এখন রং করার কাজ চলছে।

তাঁরা আরও বলেন, মীর মশাররফ হোসেনের জীবন ও সাহিত্যকর্ম ব্যাপকভাবে প্রচার করা প্রয়োজন। নতুন প্রজন্ম যেন তাঁর সাহিত্য সম্পর্কে জানতে পারে এবং এখান থেকে জ্ঞান অর্জনের সুযোগ পায়, সে ব্যবস্থা করতে হবে।
সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রশাসনের
স্মৃতিকেন্দ্রের এক কর্মকর্তা জানান, যেসব স্থানে সংস্কার প্রয়োজন, সেগুলো সংস্কার করা উচিত। স্থানীয় প্রশাসন এ বিষয়ে উদ্যোগ নিয়েছে এবং দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় কাজ করা হচ্ছে। আগামী ১৩ নভেম্বর সকাল থেকে মীর মশাররফ হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বলেন, মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রটি বাংলা একাডেমির তত্ত্বাবধানে পরিচালিত হয়। কেন্দ্রটির সার্বিক সংস্কারের বিষয়ে বাংলা একাডেমিকে অবহিত করা হবে।

তিনি আরও বলেন, শুধু অনুষ্ঠানকে কেন্দ্র করে নয়, স্মৃতিকেন্দ্রটি যেন সব সময় পরিচ্ছন্ন, সংস্কার ও রক্ষণাবেক্ষণের আওতায় থাকে, সে বিষয়ে উদ্যোগ নেওয়া প্রয়োজন।
১৩ নভেম্বর দিনব্যাপী আয়োজন
আগামী ১৩ নভেম্বর মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিকেন্দ্রে বাংলা একাডেমির আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন-অর-রশিদ, উপসচিব ড. মো. সেলিম রেজা এবং লেখক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরীর।

সাহিত্যপ্রেমীদের প্রত্যাশা, জন্মবার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরও যেন স্মৃতিকেন্দ্রটির প্রতি কর্তৃপক্ষের নজর থাকে। যথাযথ সংস্কার, সমৃদ্ধ গ্রন্থাগার, নিয়মিত সাংস্কৃতিক আয়োজন এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখার মাধ্যমে মীর মশাররফ হোসেনের স্মৃতি ও সাহিত্যকীর্তি সংরক্ষণ করা হবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৪০:৪১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

অযত্ন-অবহেলায় পড়ে আছে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র, জন্মবার্ষিকীর আগে চলছে রংয়ের কাজ

আপডেট সময় : ০৪:৪০:৪১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬