1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫৫৭ রানে থামল দক্ষিণ আফ্রিকা, লিটনের বিশ্ব রেকর্ড

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮

রায়ান রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরি ও কাগিসো রাবাদার ঝোড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে বড় লিড পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ৭ উইকেটে ৩৭৬ রান নিয়ে অস্বস্তিতে থাকা স্বাগতিকরা শেষ পর্যন্ত ৫৫৭ রান তুলে ১৫৭ রানের লিড নিয়েছে। শতাধিক রানের একটি এবং চল্লিশোর্ধ্ব রানের দুটি জুটিতে ম্যাচে নিজেদের অবস্থান শক্ত করেছে প্রোটিয়ারা।

এর আগে সংবাদ সম্মেলনে রিকেলটন জানিয়েছিলেন, বাংলাদেশের বিপক্ষে ১০০ রানের লিড নিতে পারলেই স্বস্তি পাবে দল। শেষ পর্যন্ত তাঁর প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।

আগের দিন ৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে খেলা শেষ করেছিল স্বাগতিকরা। তখনও বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ১৪ রানে পিছিয়ে ছিল তারা। চতুর্থ দিন ৫৬ রানে অপরাজিত রিকেলটন ও ৫ রান নিয়ে ব্যাটিং শুরু করেন রাবাদা। দুজনের দৃঢ়তায় পাল্টে যায় ম্যাচের চিত্র।

ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি তুলে নেন রিকেলটন। টানা দ্বিতীয় ম্যাচে শতকের দেখা পাওয়া এই ব্যাটার নবম উইকেটে রাবাদার সঙ্গে গড়েন ১১৭ রানের দুর্দান্ত জুটি। রিকেলটন ফিরে যাওয়ার পর জীবন পেয়ে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে নেন রাবাদা।

তবে ৩৮ রানেই রাবাদার বিদায় হতে পারত। তাসকিন আহমেদের বলে নাজমুল হোসেন শান্তর হাত ফসকে বল সীমানা পেরিয়ে গেলে জীবন পান তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে ইনিংস বড় করেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।

রিকেলটন আউট হওয়ার পর আগের দিন রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া অধিনায়ক টেম্বা বাভুমা আবার ব্যাটিংয়ে নামেন। এক রান যোগ করেই পূর্ণ করেন অর্ধশতক।

অন্যদিকে, টানা দুই বলে দুটি ছক্কা হাঁকানোর পর মেহেদী হাসান মিরাজের বলে আউট হন রাবাদা। ৯৩ বলে ৭২ রানের ইনিংসে ১০টি চার ও দুটি ছক্কা মারেন তিনি।

রাবাদাকে স্টাম্পিং করে নতুন ইতিহাস গড়েন বাংলাদেশের উইকেটকিপার লিটন দাস। এক ইনিংসে আটটি ডিসমিসাল করে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। এর আগে এক ইনিংসে সাতটি করে ডিসমিসালের কীর্তি ছিল ওয়াসিম বারি, বব টেলর, ইয়ান স্মিথ, রিডলি জ্যাকবস ও জশুয়া ডা সিলভার। রাবাদাকে ফিরিয়ে তাঁদের সবাইকে ছাড়িয়ে যান লিটন।

শেষ উইকেটে বাভুমা ও ডেন প্যাটারসন যোগ করেন আরও ৪৫ রান। ১১ রানে থাকা প্যাটারসনের লেগ স্টাম্প উড়িয়ে দিয়েছিলেন হাসান মাহমুদ। কিন্তু বলটি নো বল হওয়ায় উইকেট পাননি তিনি। জীবন পেয়ে পরের দুই ওভারে একটি ছক্কা ও একটি চার হাঁকান প্যাটারসন।

শেষ পর্যন্ত দলীয় ৫৫৭ রানে ভাঙে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ২৭ বলে ২৯ রান করে ইবাদত হোসেনের বলে আউট হন প্যাটারসন। ৬৮ রানে অপরাজিত থাকেন বাভুমা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন হাসান মাহমুদ। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ পান দুটি করে উইকেট।

এর আগে তাওহীদ হৃদয় ও লিটন দাসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪০০ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড নিয়ে ম্যাচে চাপে পড়েছে টাইগাররা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৪৫:২৫ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

৫৫৭ রানে থামল দক্ষিণ আফ্রিকা, লিটনের বিশ্ব রেকর্ড

আপডেট সময় : ১২:৪৫:২৫ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬