1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে স্ত্রীকে না পেয়ে স্বামীর হাতে হাতকড়া, ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর

সীতাকুণ্ড, চট্টগ্রাম প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাবেরা খাতুনের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে গিয়ে তাঁকে না পেয়ে পুলিশ তাঁর স্বামী মো. শহীদকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে পরিবারের অভিযোগ। এ সময় ধস্তাধস্তির মধ্যে শহীদ অচেতন হয়ে পড়েন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মো. শহীদের বয়স ৬২ বছর। তিনি ওই এলাকার জুনু মিস্ত্রির ছেলে।

নিহত শহীদের পরিবারের দাবি, জমিসংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে সাবেরা খাতুনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা কার্যকরে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক সাব্বিরসহ কয়েকজন পুলিশ সদস্য বাড়িতে যান।

পরিবারের ভাষ্য, সাবেরা খাতুনকে না পেয়ে পুলিশ তাঁর স্বামী শহীদকে জোর করে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ শক্তি প্রয়োগ ও ভয়ভীতি দেখিয়েছে বলেও অভিযোগ পরিবারের।

নিহত শহীদের ভাই আবদুল খালেক বলেন, ‘জমিসংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে আদালতে করা মামলায় আমার ভাইয়ের স্ত্রীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আজ দুপুরে তাঁকে ধরতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক সাব্বিরসহ কয়েকজন পুলিশ আমাদের বাড়িতে আসেন।’
আবদুল খালেকের দাবি, তাঁর ভাবিকে না পেয়ে পুলিশ শহীদকে হাতকড়া পরিয়ে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শহীদ নিরপরাধ উল্লেখ করে তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করা হলেও উপপরিদর্শক সাব্বির তা উপেক্ষা করেন বলে অভিযোগ তাঁর।

আবদুল খালেক বলেন, ধস্তাধস্তির একপর্যায়ে হাতকড়া পরা অবস্থায় তাঁর ভাই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর পুলিশ হাতকড়া খুলে দ্রুত ঘটনাস্থল ছেড়ে যায় বলে তাঁর দাবি। পরিবারের সদস্যরা শহীদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উপপরিদর্শক সাব্বিরসহ দুজন পুলিশ সদস্য শহীদকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ভিডিওতে আবদুল খালেককে বলতে শোনা যায়, ‘আমার ভাইয়ের নামে কোনো মামলা নাই, আপনারা আমার ভাইকে কেন ধরছেন। আমার ভাই স্ট্রোকের রোগী। সে তিনবার স্ট্রোক করেছে। আমার ভাইয়ের কিছু হলে তার জন্য আপনারা দায়ী থাকবেন।

মামলা ছাড়া হাতকড়া পরিয়ে শহীদকে তুলে নেওয়ার চেষ্টা ও ধস্তাধস্তিতে তাঁর মৃত্যুর অভিযোগে এলাকাজুড়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ সদস্যদের একটি দল নিহত শহীদের বাড়িতে অবস্থান করছিল।

উপপরিদর্শক সাব্বিরের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান নিহত মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল (চমেক) মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:১১:৩০ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

সীতাকুণ্ডে স্ত্রীকে না পেয়ে স্বামীর হাতে হাতকড়া, ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর

আপডেট সময় : ০১:১১:৩০ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬