1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে থাকতে যাদের সমস্যা তাদেরকে ভিসা ছাড়া বাংলাদেশে পাঠানো হবে: মন্ত্রী দিলীপ ঘোষ

আন্তর্জাতিক ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১২

পশ্চিমবঙ্গকে উত্তর প্রদেশ ও গুজরাটের মতো রাজ্যে পরিণত করার ঘোষণা; ৫০০ এনকাউন্টার করলেও যথেষ্ট হবে না বলে মন্তব্য

পুলিশের এনকাউন্টার নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে ‘বাংলাদেশে চলে যাওয়ার’ মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। একই সঙ্গে পশ্চিমবঙ্গকে উত্তর প্রদেশ ও গুজরাটের মতো রাজ্যে পরিণত করার ঘোষণা দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, যাঁদের বাংলায় বসবাস করতে সমস্যা, তাঁরা বাংলাদেশে চলে যেতে পারেন। এ ক্ষেত্রে ভিসারও প্রয়োজন হবে না বলে মন্তব্য করেন তিনি।

বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দিলীপ ঘোষ এসব মন্তব্য করেন। পুলিশের এনকাউন্টার অব্যাহত রাখার পক্ষে অবস্থান জানিয়ে তিনি বলেন, অপরাধপ্রবণ সমাজকে অপরাধমুক্ত করতে কঠোর পদক্ষেপ প্রয়োজন। একসময় পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল। এখন তাঁরা বাংলাকে উত্তর প্রদেশ ও গুজরাটের মতো করে গড়ে তুলবেন। সাহস থাকলে কেউ তাঁদের থামানোর চেষ্টা করুক।

তিনি আরও বলেন, যাঁদের বাংলায় থাকতে সমস্যা, তাঁরা চলে যেতে পারেন। সমালোচকদের বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করার কথাও বলেন এই বিজেপি নেতা।

বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর গত ছয় মাসে রাজ্যের বিভিন্ন এলাকায় পাঁচটি কথিত পুলিশি এনকাউন্টারের ঘটনা ঘটেছে। এসব ঘটনা নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই দিলীপ ঘোষের এই বক্তব্য সামনে এলো। বিরোধীদের অভিযোগ, এ ধরনের অভিযান বিচারবহির্ভূত শক্তি প্রয়োগের ঝুঁকি তৈরি করছে এবং বিচারব্যবস্থার ওপর মানুষের আস্থা ক্ষুণ্ন করতে পারে।

সমালোচনার জবাবে দিলীপ ঘোষ বলেন, অপরাধ দমনে সরকারের অবস্থান থেকে সরে আসার কোনো কারণ নেই। প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। শুধু এনকাউন্টার নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে কেন, বুলডোজার ব্যবহারের বিষয়েও তো আলোচনা হচ্ছে। তাঁর দাবি, সমাজ ও রাজনীতি অপরাধপ্রবণ হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও প্রশাসন কাজ করছে।

বিশ্বের বিভিন্ন দেশ এবং ভারতের একাধিক রাজ্যে এনকাউন্টার হয় উল্লেখ করে তিনি বলেন, যাঁদের কঠোর পদক্ষেপ নেওয়ার সাহস নেই, তাঁরা অপরাধীদের সঙ্গে সমঝোতা করেন। তাঁদের সরকার অপরাধীদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা করবে না।

নারীদের নিরাপত্তার বিষয়টিও পুলিশি অভিযানের পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরেন এই মন্ত্রী। বিশেষ করে হিন্দু নারীদের হয়রানি করা হলে সাম্প্রতিক বীরভূমের এনকাউন্টারের মতো পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

দিলীপ ঘোষ বলেন, কেউ যদি হিন্দু মা-বোনদের কুদৃষ্টিতে দেখে, তাহলে তার পরিণতিও বীরভূমের ঘটনার মতো হবে। ৫০০টি এনকাউন্টার করলেও যথেষ্ট হবে না। তাঁর দাবি, গত ৫০ বছর ধরে গ্রামবাংলায় অপরাধীরা বিনা বাধায় চলাফেরা করেছে। নারীরা বাজারে কিংবা অন্য কোথাও যেতে ভয় পেতেন। এই পরিস্থিতি আর চলতে দেওয়া হবে না।

বাংলাকে উত্তর প্রদেশ বা গুজরাটের মতো করার সমালোচনার জবাবে তিনি বলেন, এতে সমস্যা কোথায়? যাঁদের আপত্তি রয়েছে, তাঁরা বাংলাদেশে চলে যেতে পারেন।

দিলীপ ঘোষের এমন বক্তব্য পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিচয় ও বাঙালি স্বাতন্ত্র্য নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরেই বিজেপিকে পশ্চিমবঙ্গে বহিরাগত রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরে আসছে তৃণমূল কংগ্রেস (টিএমসি)।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য সাফল্য পেলেও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয় তৃণমূল। ওই সময় বিজেপিকে ‘বাংলাবিরোধী’ ও ‘বাঙালিবিরোধী’ আখ্যা দিয়ে প্রচার চালায় দলটি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও বাঙালি আঞ্চলিক পরিচয়ের বিষয়টি তৃণমূলের প্রচারে গুরুত্বপূর্ণ স্থান পায়। ওই নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির আসন ১৮টি থেকে কমে ১২টিতে দাঁড়ায়।

তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে বড় ব্যবধানে হারিয়ে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করে বিজেপি।

এদিকে এনকাউন্টার নিয়ে দিলীপ ঘোষের বক্তব্যের সমালোচনা করেছেন তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেন, এনকাউন্টার বিচ্ছিন্ন ঘটনা হতে পারে। কিন্তু ব্যতিক্রমী কোনো ঘটনাকে রাজনৈতিকভাবে সমাজের নিয়মে পরিণত করার চেষ্টা বিপজ্জনক। ব্যতিক্রম কখনো নিয়ম হতে পারে না।

সূত্র: ডেকান হেরাল্ড

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:২৫:২৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গে থাকতে যাদের সমস্যা তাদেরকে ভিসা ছাড়া বাংলাদেশে পাঠানো হবে: মন্ত্রী দিলীপ ঘোষ

আপডেট সময় : ০৮:২৫:২৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬