1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে বাধা দূর করতে হবে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪

দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং বিশ্ববাজারে প্রবেশের প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকতে হলে পণ্যের গুণগত মান উন্নয়ন এবং কার্যকর বিপণন কৌশল গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে জাতীয় এসএমই পণ্য মেলা উদ্যোক্তাদের পরিচিতি বৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে এ খাত অন্যতম চালিকাশক্তি। সরকার এসএমই খাতের বিকাশে বাজেট বরাদ্দ, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।

তিনি জানান, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশন প্রতিবছরের মতো এবারও জাতীয় এসএমই পণ্য মেলার আয়োজন করেছে। এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে মেলার আয়োজক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সব অংশীজনকে শুভেচ্ছা জানান তিনি।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, দেশীয় পণ্যের প্রচার-প্রসার ও বাজার সম্প্রসারণে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের এসএমই পণ্যের প্রবেশের প্রতিবন্ধকতা দূর করতেও সহায়ক হবে।

মেলায় নারী, নগর ও গ্রামীণ উদ্যোক্তাদের সম্মিলিত অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের আয়োজন নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে নতুন সম্ভাবনা তৈরি করছে।

রাষ্ট্রপতি প্রত্যাশা করেন, এসএমই খাতের বিকাশের মাধ্যমে বাংলাদেশ সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে। পাশাপাশি তিনি ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬’-এর সার্বিক সফলতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৫২:০৩ অপরাহ্ণ, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে বাধা দূর করতে হবে: রাষ্ট্রপতি

আপডেট সময় : ১২:৫২:০৩ অপরাহ্ণ, শনিবার, ২১ নভেম্বর ২০২৬