1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবু সাঈদের নামে রংপুর স্টেডিয়াম, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:রংপুর
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৭

সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, সারাদেশে অগ্নিসংযোগ বা সহিংসতার ঘটনা ঘটছে না। একটি নির্দিষ্ট জেলায় বিচ্ছিন্নভাবে কিছু সহিংসতার ঘটনা ঘটছে। সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

শনিবার দুপুর ২টায় রংপুর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ এবং ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ ও রংপুরের কৃতী সন্তান আবু সাঈদের স্মৃতি অম্লান রাখতে স্টেডিয়ামটির নাম পরিবর্তন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও দুই ভাইকে সঙ্গে নিয়ে ক্রীড়া স্থাপনা দুটির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ও স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় করে রাখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী স্টেডিয়াম দুটির নামকরণ ও উদ্বোধন করা হয়েছে। এসব স্থাপনা শুধু ক্রীড়াঙ্গনের অবকাঠামো নয়, বরং সাহস, আত্মত্যাগ এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবেও পরিচিত হবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, পরাজিত ও পলাতক ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তি যত ষড়যন্ত্রই করুক না কেন, ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে। তাদের পুনরুত্থানের কোনো সুযোগ নেই। বাংলাদেশকে কোনো বিদেশি শক্তির তাবেদার রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, দু-একটি থানা পুড়িয়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনার স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। বর্তমান সরকার মানবিক ও দায়িত্বশীল বলেই ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। তবে সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দলটিকে চিরতরে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে সে উদ্যোগ নেবে।

রংপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানের খেলাধুলা আয়োজনের উপযোগী করে গড়ে তুলতে প্রয়োজনীয় উন্নয়নকাজ করা হবে। রংপুরের উন্নয়নে ইতিমধ্যে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া রংপুরসহ বৃহত্তর উত্তরাঞ্চলের অবকাঠামো ও সার্বিক উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে স্থানীয় বিএনপি রেজুলেশনের মাধ্যমে কোনো প্রার্থীকে সমর্থন দিতে পারবে। দলের সিদ্ধান্ত ও সমর্থনের বাইরে গিয়ে কেউ নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামছুজ্জামান শামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল মাবুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মু. মাহবুবুর রশিদ, জেলা প্রশাসক ইসরাত জাহান, পুলিশ সুপার মোজাম্মেল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৫৪:৫২ অপরাহ্ণ, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

আবু সাঈদের নামে রংপুর স্টেডিয়াম, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১২:৫৪:৫২ অপরাহ্ণ, শনিবার, ২১ নভেম্বর ২০২৬