1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ, গ্রাহকদের জন্য বড় সুখবর

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোমবার (২৭ এপ্রিল) সংস্থাটির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন ট্যারিফ প্ল্যান চূড়ান্ত করা হয়।

নতুন কাঠামোর আওতায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্যাম অনলাইন সর্বনিম্ন ৫০০ টাকায় ৩০ এমবিপিএস থেকে শুরু করে সর্বোচ্চ ৩০০০ টাকায় ২৫০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড সেবা দিতে পারবে।

বিটিআরসি জানায়, সরকারের ‘এক দেশ, এক রেট’ নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে ৫ এমবিপিএস থেকে ৪০ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইডথের আনুপাতিক সমন্বয়ের ভিত্তিতে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। সেবার মান নিশ্চিত করার শর্তে ৩০ এমবিপিএস থেকে ২৫০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন প্যাকেজ পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

৩০ এমবিপিএস: সর্বোচ্চ ৫০০ টাকা
১০০ এমবিপিএস: ১০০০ টাকা
২৫০ এমবিপিএস: ৩০০০ টাকা

এছাড়া সব সংযোগের ক্ষেত্রে সর্বোচ্চ শেয়ারড কন্টেনশন রেশিও ১:৮ নির্ধারণ করা হয়েছে।

বিটিআরসি বলছে, গ্রাহকদের উন্নত ইন্টারনেট অভিজ্ঞতা নিশ্চিত করা এবং সারা দেশে সুষমভাবে সেবা পৌঁছে দিতেই এই সমন্বিত মূল্যতালিকা কার্যকর করা হয়েছে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে তুলনামূলক কম খরচে উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ বাড়বে, যা ডিজিটাল সেবার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সাহায্য করবে বলে মনে করছে বিটিআরসি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ১৩৭ বার পড়া হয়েছে

ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ, গ্রাহকদের জন্য বড় সুখবর

আপডেট সময় : ০৫:১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬