1. admin@kagojerbarta.com : admin :
  2. motalebsenbag1@gmail.com : Md.Abdul Motaleb :
  3. vision3zero@gmail.com : Shahidul islam sharif :
  4. zonebd62@gmail.com : staffreporter202527 :
ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১

ছাইম খান, গোপালগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া গ্রামে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আলিম তালুকদার নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী লাবনী আক্তারের দাবি, তিনি সম্প্রতি নিজ গ্রামে নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। বাড়ির কাজ শুরুর পর থেকে কয়েকজন প্রতিবেশী তার কাছে অর্থ দাবি করে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগ অনুযায়ী, গত ১৭ জুন বিকেলে ভাইয়ের বাড়িতে যাওয়ার পথে কয়েকজন তার পথরোধ করে এবং অর্থ দাবি করে। তিনি এতে রাজি না হলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লাবনী আক্তারের চিৎকার শুনে তার ভাই আলিম তালুকদার ঘটনাস্থলে গেলে তিনি হামলার শিকার হন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে পরিবারের অন্য সদস্যদেরও মারধরের শিকার হতে হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

আহত আলিম তালুকদার জানান, বোনের ওপর হামলার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে তাকে আক্রমণ করা হয়। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

অন্যদিকে অভিযুক্তদের একজন দেলোয়ার হোসেন তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাটি চাঁদাবাজির নয়; পারিবারিক বিরোধের জেরে এ সংঘর্ষের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বাঁশবাড়িয়া পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খালেক জানান, দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৪৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৬ বার পড়া হয়েছে

টুঙ্গিপাড়ায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১

আপডেট সময় : ০৩:৪৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬