1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লন্ডন, ২২ জুন: তীব্র রাজনৈতিক চাপ এবং সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির বড় ধরনের পরাজয়ের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সোমবার এক বিবৃতিতে স্টারমার জানান, তিনি ইতোমধ্যে রাজা তৃতীয় চার্লসকে তার পদত্যাগের সিদ্ধান্ত সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন। তবে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন।

স্টারমার বলেন, লেবার পার্টির নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে তিনি দলের ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিকে (এনইসি) সময়সূচি নির্ধারণের নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৯ জুলাই থেকে নেতৃত্ব নির্বাচনের জন্য মনোনয়নপত্র গ্রহণ শুরু হবে।

তিনি জানান, পার্লামেন্টের গ্রীষ্মকালীন অবকাশ শুরুর আগে ১৬ জুলাই মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হবে। নেতৃত্ব নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে সেপ্টেম্বর মাসে পার্লামেন্ট পুনরায় অধিবেশন শুরুর আগেই নতুন নেতা নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্টারমারের পদত্যাগের মধ্য দিয়ে ব্রিটিশ রাজনীতিতে নতুন নেতৃত্বের পথ উন্মুক্ত হলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লেবার পার্টির ভেতরে দীর্ঘদিন ধরে নেতৃত্ব পরিবর্তনের যে আলোচনা চলছিল, এই ঘোষণার ফলে তা বাস্তব রূপ নিতে যাচ্ছে।

দলীয় প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহামকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। তিনি নেতৃত্বের দৌড়ে এগিয়ে রয়েছেন বলে বিভিন্ন মহলে ধারণা করা হচ্ছে। নতুন নেতা নির্বাচিত হলে এক দশকের মধ্যে সপ্তম প্রধানমন্ত্রী পেতে পারে যুক্তরাজ্য।

সাম্প্রতিক সময়ে স্থানীয় নির্বাচনে লেবার পার্টির উল্লেখযোগ্য আসন হারানো এবং দলের অভ্যন্তরে নেতৃত্ব নিয়ে অসন্তোষ বৃদ্ধির প্রেক্ষাপটে স্টারমারের ওপর পদত্যাগের চাপ ক্রমেই বাড়ছিল। অবশেষে সেই চাপের মুখেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন।

সূত্র: বিবিসি, স্কাই নিউজ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:১৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ১১ বার পড়া হয়েছে

পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

আপডেট সময় : ০৯:১৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬