পীরগঞ্জে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল
রংপুরের পীরগঞ্জে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিল ও প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ এবং পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান।
এছাড়াও উপজেলার ১৫টি ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বক্তারা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সুস্থ, সৌহার্দ্যপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
মোঃ মুন্না মিয়া
পীরগঞ্জ, রংপুর।

























