1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোর সম্মিলিত উদ্যোগের আহ্বান স্পিকারের

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ পানি সংকট মোকাবিলায় এশিয়ার সব দেশকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এশিয়া ন্যাশনাল অ্যাসেম্বেলি ওয়াটার কনসালটেটিভ বোর্ডের (এএডব্লিউসি) জেনারেল সেক্রেটারি হা সাং জে-এর নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

স্পিকার বলেন, পানি সমস্যা বর্তমানে এমন পর্যায়ে পৌঁছেছে যে বাংলাদেশসহ অনেক দেশের জন্য এটি জীবন-মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলো—পাকিস্তান, ভারত ও বাংলাদেশে পানি সংকট আরও গুরুতর আকার ধারণ করেছে।

তিনি উল্লেখ করেন, পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই প্রতিবেশী ভারতের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে।

সাক্ষাৎকালে হা সাং জে বৈশ্বিক পানি সংকট সমাধানে এএডব্লিউসি’র কার্যক্রমে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের সম্পৃক্ত করার বিষয়ে স্পিকারের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ২০২৬ সালে লাওসে অনুষ্ঠিতব্য এএডব্লিউসি’র বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের জন্য স্পিকারকে আমন্ত্রণ জানান।

এ সময় স্পিকার ২০১৯ সাল থেকে আইনি কাঠামোর মাধ্যমে পানি সমস্যা সমাধানে এএডব্লিউসি’র অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেন এবং সংগঠনটির নেতাদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, পানি নিরাপত্তা ও ব্যবস্থাপনা বিষয়ে এএডব্লিউসি যে আইন প্রণয়নভিত্তিক উদ্যোগ গ্রহণ করেছে, তাতে বাংলাদেশের সংসদ সদস্যদের সম্পৃক্ত করার বিষয়ে তিনি সুপারিশ করবেন। এছাড়া আগামী বছর লাওসে অনুষ্ঠিতব্য সংগঠনটির বার্ষিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ থাকবে বলেও আশ্বাস দেন।

উল্লেখ্য, এএডব্লিউসি এশিয়ার বিভিন্ন দেশের সংসদ সদস্যদের নিয়ে গঠিত একটি আন্তঃসংসদীয় প্ল্যাটফর্ম। সংস্থাটি পানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, পানি ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন বিষয়ক আইন ও নীতিগত সহযোগিতা জোরদারে কাজ করে যাচ্ছে।

সাক্ষাৎকালে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:২০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৫ বার পড়া হয়েছে

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোর সম্মিলিত উদ্যোগের আহ্বান স্পিকারের

আপডেট সময় : ১১:২০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬