1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় হানিফ পরিবহনের বাস থেকে ৩৩৫ গ্রাম হিরোইনসহ আটক ২

বগুড়া সংবাদদাতাঃ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শাজাহানপুরে ঢাকা থেকে পঞ্চগড়গামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩৩৫ গ্রাম হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২।
বুধবার (২৪ জুন) রাত আনুমানিক ২টার দিকে শাজাহানপুর উপজেলার নিউ সৌখিন হাইওয়ে রেস্টুরেন্টের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন, রংপুর জেলার কোতোয়ালী থানার কলেজ রোড লালবাগ কেডিসি এলাকার মো. রুমন মিয়া (৪২) এবং তাজহাট থানার আলহাজ্বনগর এলাকার মো. আব্দুল কাদের (২৩)।
র‌্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাসে করে হিরোইন বহন করা হচ্ছে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় বাসটিকে শনাক্ত করে চেকপোস্টে থামানো হয়। এ সময় যাত্রীদের নামিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ৩৩৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
এসময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোন, দুটি সিম কার্ড এবং নগদ ১ হাজার ৩৪৫ টাকা জব্দ করা হয়।
র‌্যাব জানায়, উদ্ধারকৃত আলামতসহ আটক দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৪৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৫ বার পড়া হয়েছে

বগুড়ায় হানিফ পরিবহনের বাস থেকে ৩৩৫ গ্রাম হিরোইনসহ আটক ২

আপডেট সময় : ১০:৪৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬