1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে কার্পের সঙ্গে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের পীরগঞ্জে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের কর্মসূচির অংশ হিসেবে “কার্পের সঙ্গে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুন) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের দ্বিতীয় তলার সভাকক্ষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দপ্তরের সহকারী প্রধান বাস্তবায়ন কর্মকর্তা কৃষিবিদ আজাদুর জামান লাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফজলুল কবীর। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষিরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে কার্পজাতীয় মাছের সঙ্গে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষের আধুনিক প্রযুক্তি, পুকুর ব্যবস্থাপনা, উন্নতমানের পোনা নির্বাচন, সুষম খাদ্য প্রয়োগ, রোগ প্রতিরোধ, উৎপাদন বৃদ্ধি এবং লাভজনক মাছ চাষের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষকরা বলেন, বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে কার্পের সঙ্গে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ করলে একই পুকুরে অধিক উৎপাদন নিশ্চিত করা সম্ভব। এতে উৎপাদন খরচ কমে, মাছের বৈচিত্র্য বৃদ্ধি পায় এবং মৎস্য চাষিদের আয় উল্লেখযোগ্যভাবে বাড়ে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী মৎস্য চাষিরা এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ১ বার পড়া হয়েছে

পীরগঞ্জে কার্পের সঙ্গে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬