1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

মোঃ শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি :
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৭

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যার ঘটনায় প্রধান আসামি মাসুম মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
ঘটনার সাত দিনের মধ্যে মৌলভীবাজারের কুলাউড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) এসআরবি-৯, সিলেটের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ অক্টোবর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লুদরপুর এলাকায় ভিকটিম মো. নাজিম উদ্দীনের ছোট বোনের বিয়ের দিন বিয়ের দাওয়াত দেওয়া নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিতে যাওয়ার পর একপর্যায়ে বিরোধের সৃষ্টি হয়। পরে অভিযুক্তরা ভিকটিম ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালান।
এতে ভিকটিম মো. নাজিম উদ্দীন গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-৯।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ অক্টোবর রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন হাজীপুর ইউনিয়নের কাটারকোনা এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মাসুম মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লুদরপুর গ্রামের মৃত – মাসুক মিয়ার ছেলে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসআরবি-৯ জানায়, অপরাধ দমন, আসামি গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৫৫:৩০ অপরাহ্ণ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৫৫:৩০ অপরাহ্ণ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬