1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় এইচএসসি পরীক্ষায় ৫১ পরীক্ষার্থী অনুপ‌স্থিত

সালমান আহসান বাবু, মঠবা‌ড়িয়া প্রতি‌নি‌ধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অভিন্ন প্রশ্নপত্রে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় প্রথম দি‌নে ৫১ জন পরীক্ষার্থী অনুপ‌স্থিত ছিল। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়। দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। উপজেলায় মোট ছয়টি পরীক্ষা কেন্দ্রে মোট ১ হাজার ৩৮৫ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও প্রথম দিনের পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ হাজার ৩৩৪ জন। অনুপস্থিত ছিলেন ৫১ জন পরীক্ষার্থী।

সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রশ্নপত্রের নিরাপত্তাসহ পরীক্ষার্থীদের জন্য একাধিক কঠোর নির্দেশনা অনুসরণ করা হয়ে‌ছে। লিখিত পরীক্ষা আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে। এরপর ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে সম্পন্ন করা হবে।
ডা. রুস্তম আলী ফরাজী কলেজের পরীক্ষার্থী অভি বলেন, প্রশ্নপত্র মোটামুটি সহজ হয়েছে। বইয়ের বিভিন্ন অংশ থেকে প্রশ্ন এসেছে। এ ধরনের প্রশ্ন হলে ভালো ফল করার আশা করছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম বলেন, উপজেলায় ছয়টি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রের সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে, যাতে কোনো ধরনের অনিয়ম বা নকলের সুযোগ না থাকে। তি‌নি আরও জানান, এ বছর এইচএসসি পরীক্ষার প্রথম দি‌নে মোট ৫১জন পরীক্ষার্থী অনুপ‌স্থিত ছিল।

সালমান আহসান বাবু
মঠবা‌ড়িয়া প্রতি‌নি‌ধি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৫৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ২ বার পড়া হয়েছে

মঠবাড়িয়ায় এইচএসসি পরীক্ষায় ৫১ পরীক্ষার্থী অনুপ‌স্থিত

আপডেট সময় : ১২:৫৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬