নওগাঁর মহাদেবপুরে পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেপ্তার; ৮০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
নওগাঁ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ও চুরি মামলার মোট ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে।
থানা সূত্রে জানা যায়, অভিযানে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী এবং ১০০ গ্রাম গাঁজাসহ অপর এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া একটি চুরি মামলার আরও এক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত চারজন আসামিকে আদালতে (কোর্টে) সোপর্দ করা হয়েছে।
মহাদেবপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, চুরি ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
























