1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে পোল্ট্রি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

নাজিম উদ্দীন, ফটিকছড়ি প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডলু পাড়া এলাকায় এক পোল্ট্রি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পোল্ট্রি ব্যবসায়ী লিটনের বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলির শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তবে এ ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে এবং ঘটনার তদন্ত শুরু করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার কারণ, জড়িত ব্যক্তি বা গোষ্ঠী সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনাটির প্রকৃত রহস্য উদ্ঘাটনে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

ফটিকছড়িতে পোল্ট্রি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

আপডেট সময় : ০১:০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬