1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ সদর থানার অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় আটক ৩ যুবক

মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানা পুলিশের অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (৬ জুলাই ২০২৬) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে নওগাঁ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাগড়া দুর্গাপুর এলাকায় জনৈক কাজলের পরিত্যক্ত ব্রয়লার ঘরের ছাদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ১. মো. আশিক মাহমুদ (২২), পিতা: মো. এনামুল হক, সাং: মাস্টারপাড়া।

২. মো. সোবাহান ওরফে রাজ (২২), পিতা: মো. বাবলু সরদার, সাং: দুর্গাপুর হিন্দুপাড়া।

৩. মো. শাহিন আলম (২২), পিতা: মো. আবুল কালাম আজাদ, সাং: উকিলপাড়া।

তারা সবাই নওগাঁ সদর থানা ও জেলার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তারা নওগাঁর বাইরে থেকে গাঁজা সংগ্রহ করে এনে নিয়মিত সেবন করতেন।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে নওগাঁ সদর থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৪৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ২ বার পড়া হয়েছে

নওগাঁ সদর থানার অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় আটক ৩ যুবক

আপডেট সময় : ০৯:৪৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬