কুড়িগ্রামে ৭৫ হাজার টাকার জাল নোটসহ মাদকদ্রব্য ক্রয়ের সময় এক মাদক ব্যবসায়ী আটক
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে নগদ ৭৫ হাজার টাকার জাল নোটসহ মাদক ব্যবসায়ী ও ভারতে অবৈধ অনুপ্রবেশকারী ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
কুড়িগ্রাম ভুরুঙ্গামারী উপজেলায় ৬ জুলাই গভীর রাতে কুড়িগ্রাম ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবি বাজার সংলগ্ন সীমান্ত এলাকা থেকে আটক করা হয় আনোয়ার মিয়া (৩০) নামে মাদক ব্যবসায়ীকে। আটককৃত আসামি পাথরডুবি ইউনিয়নের মইদাম কালিবাড়ি এলাকার কুদ্দুস মিয়ার ছেলে।
অনুসন্ধানে জানা যায়, আটককৃত আনোয়ার মিয়া দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশি জাল নোট ব্যবহার করে গাঁজা ও ইয়াবা মতো মাদকদ্রব্য ক্রয় করে আসছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তি কুড়িগ্রাম ভুরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন ও এসআই (নিরস্ত্র) আব্দুল রহিম মিলে যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় সীমান্ত এলাকা থেকে আনোয়ার মিয়াকে নগদ ৭০ হাজার টাকার জাল নোটসহ আটক করে পুলিশ। আটককৃত আসামি আনোয়ার অবৈধভাবে জাল নোট ব্যবহার করে সীমান্ত এলাকা থেকে নেশাদ্রব্য ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন বলে স্বীকারোক্তি দেন।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী আনোয়ার মিয়া আটকে আগে অবৈধভাবে কাঁটাতার অতিক্রম করে ভারতে প্রবেশের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তবে তার আগেই আসামিকে নগদ ৭৫ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার করা হয়। তিনি জাল নোট ব্যবহার করে সীমান্ত থেকে মাকদদ্রব্য ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করছিলেন দীর্ঘদিন ধরে।
এ বিষয়ে ভুরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দণ্ডবিধি-১৮৬০ এবং বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকার মাদক ও চোরাকারবারিরা মূলত ঠগ প্রকৃতির। এরা অধিক মুনাফার লোভে ভারতীয় মাদক ব্যবসায়ীদের কাছে জাল নোট চালিয়ে নিজেরাও প্রতারণা করার চেষ্টা করে। সীমান্ত অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






















