1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, আজ নেওয়া হবে কারবালায়

আন্তর্জাতিক ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ ইরাকে পৌঁছেছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহবাহী বিমান অবতরণ করে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি কফিন গ্রহণ করেন। এ সময় খামেনির প্রতি রাষ্ট্রীয় সম্মান জানিয়ে একটি সরকারি সংবর্ধনার আয়োজন করা হয়।

প্রেস টিভির তথ্য অনুযায়ী, বুধবার নাজাফ ও পবিত্র নগরী কারবালায় আয়োজিত জানাজায় খামেনির কফিন নেওয়া হবে। এতে লাখো মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে। ইরাকের বহু শিয়া মুসলমানের কাছে তিনি একজন গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতা হিসেবে বিবেচিত হওয়ায় জানাজা উপলক্ষে দেশটিতে বুধবার সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

এর আগে রোববার তেহরানের গ্র্যান্ড স্কয়ারে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন ইরানের শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী। ওই জানাজায় খামেনির পরিবারের কয়েকজন সদস্যের মরদেহও অন্তর্ভুক্ত ছিল।

বুধবার মরদেহ নাজাফে ইমাম আলী (আ.)-এর মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (রা.) ও হজরত আব্বাস (আ.)-এর মাজারে নেওয়া হবে। খামেনির ইচ্ছানুযায়ী আগামী ৯ জুলাই মাশহাদে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে বলে জানিয়েছে প্রেস টিভি।

সূত্র: প্রেস টিভি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৪৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে

ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, আজ নেওয়া হবে কারবালায়

আপডেট সময় : ০৪:৪৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬