1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি: বেলায়েত হাওলাদার
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুর সদর থানা থেকে হাসিনা বেগম নামে এক নারী আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে পুলিশ প্রশাসনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে একাধিক সূত্র দাবি করেছে। একই সঙ্গে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার মাদারীপুরের ইটেরপুল পুলিশ ফাঁড়ির এসআই মোকসেদ হাসিনা বেগমকে গ্রেপ্তার করেন। পরে তাকে মাদারীপুর সদর থানায় নেওয়া হয়। অভিযোগ রয়েছে, রাত প্রায় ১টার দিকে তিনি থানা হেফাজত থেকে পালিয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা দাবি করেন, নারী আসামির পালিয়ে যাওয়ার ঘটনাটি সত্য। তার ভাষ্য অনুযায়ী, ঘটনার পর শুক্রবার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সদর থানা পরিদর্শন করেন এবং বিষয়টি নিয়ে খোঁজখবর নেন। তবে তিনি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
এদিকে, সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের দাবি, ঘটনাটি প্রকাশ না পায় সে জন্য মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিষয়টি গোপন রাখার চেষ্টা করার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ এবং মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করেননি। এসএমএস পাঠিয়েও কোনো জবাব পাওয়া যায়নি।
তবে মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত) মো. মহসিন বলেন, “ঘটনার বিষয়টি আমি শুনেছি। তবে আমি বর্তমানে অফিসের বাইরে রয়েছি।”
ঘটনার বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য বা তদন্তের ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। তাই অভিযোগগুলোর বিষয়ে স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৪২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ

আপডেট সময় : ০৬:৪২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬