1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বেলজিয়ামকে বিদায় করে সেমিতে স্পেন

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেষ মুহূর্ত পর্যন্ত জমে থাকা উত্তেজনাপূর্ণ লড়াইয়ে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে স্পেন। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ৮৭ মিনিট পর্যন্ত ১-১ সমতা থাকলেও বদলি খেলোয়াড় মিকেল মেরিনোর শেষ দিকের গোলে নাটকীয় জয় নিশ্চিত করে লা রোজা।

এই জয়ের মধ্য দিয়ে ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো শেষ চারে জায়গা করে নিল স্পেন। অন্যদিকে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো রোমেলু লুকাকুদের বেলজিয়ামকে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। প্রথমার্ধে ফাবিয়ান রুইজের গোলে এগিয়ে যায় তারা। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি বেলজিয়াম। চার্লস ডি কেটেলায়েরে সমতা ফিরিয়ে ম্যাচে উত্তেজনা বাড়িয়ে দেন।

দ্বিতীয়ার্ধে দুই দলই একের পর এক আক্রমণ চালায়। বেলজিয়ামের ম্যাক্সিম ডি কুইপার ও কেভিন ডি ব্রুইনে স্পেনের রক্ষণভাগে চাপ সৃষ্টি করলেও গোলের দেখা পাননি। অন্যদিকে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল ও মিকেল ওয়ারইয়াসাবালের একাধিক প্রচেষ্টা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কুর্তোয়া। ইনজুরিতে কুর্তোয়া মাঠ ছাড়ার পর বদলি গোলরক্ষক সেনে ল্যামেন্সও কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করেন।

তবে শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় ৮৮তম মিনিটে। বদলি হিসেবে মাঠে নামার মাত্র ১ মিনিট ৫৭ সেকেন্ডের মধ্যে নায়ক বনে যান মিকেল মেরিনো। পাও কুবারসির শট ল্যামেন্স পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে না পারলে ফিরতি বলে কাছ থেকে জাল খুঁজে নেন মেরিনো।

শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। এই জয়ের ফলে ১৬ বছর পর আবারও বিশ্বকাপের সেমিফাইনালে উঠল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

এবার সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ টানা দুই বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স। ইউরোপের দুই পরাশক্তির এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই বাড়তে শুরু করেছে উত্তেজনা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ২ বার পড়া হয়েছে

বেলজিয়ামকে বিদায় করে সেমিতে স্পেন

আপডেট সময় : ০৩:১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬