1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ের প্রথম ১৪ দিনে রেমিট্যান্সের নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই প্রবাসী আয় (রেমিট্যান্স) প্রবাহে বড় ধরনের ইতিবাচক প্রবৃদ্ধির দেখা মিলেছে। নতুন অর্থবছরের প্রথম ১৪ দিনেই বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ১৫৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার (১ দশমিক ৫৪২ বিলিয়ন ডলার) রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, গত অর্থবছরের (২০২৫-২৬) একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ২১ দশমিক ৮০ শতাংশ বেড়েছে। গত বছরের জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এসেছিল ১২৬ কোটি ৬০ লাখ ডলার, যা এবার বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ কোটি ২০ লাখ ডলারে।

কেন্দ্রীয় ব্যাংকের দৈনিক তথ্য বলছে, চলতি মাসে প্রবাসীরা প্রতিদিনই উল্লেখযোগ্য পরিমাণ অর্থ দেশে পাঠাচ্ছেন। এর মধ্যে ১৪ জুলাই একদিনেই বৈধ চ্যানেলে এসেছে ১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা ডলারের সরবরাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অর্থনীতিবিদদের মতে, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়া, ডলারের বিনিময় হারের বাস্তবসম্মত সমন্বয় এবং সরকারের বিভিন্ন প্রণোদনা রেমিট্যান্স বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। পাশাপাশি হুন্ডির মতো অবৈধ পদ্ধতির পরিবর্তে বৈধ পথে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহও বেড়েছে।

সংশ্লিষ্টদের আশা, রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে এবং ডলার সংকট মোকাবিলার পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৫১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

জুলাইয়ের প্রথম ১৪ দিনে রেমিট্যান্সের নতুন রেকর্ড

আপডেট সময় : ০৫:৫১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬