1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে ৫০ পিস ট্যাপেন্টাডল ও নগদ টাকাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মো. মোসেকুল ইসলাম, জেলা প্রতিনিধি, নওগাঁ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩১

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ধামইরহাট থানা পুলিশ ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৪০০ টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
সোমবার (২১ জুলাই) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ধামইরহাট থানার একটি বিশেষ টিম উপজেলার ৫ নম্বর আড়ানগর ইউনিয়নের লক্ষণপাড়া (উত্তরপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে পলাতক আসামি মো. আবুল হোসেন (৪৫)-এর বসতবাড়ি থেকে হাতেনাতে মোছা. ফেরদৌস ওরফে ফেরদৌসি (৪৪)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফেরদৌস মৃত রইচ উদ্দিন ও মৃত জরিনা বেগমের মেয়ে এবং পলাতক আবুল হোসেনের স্ত্রী। তার বাড়ি লক্ষণপাড়া (উত্তরপাড়া) গ্রামে, ধামইরহাট উপজেলা, নওগাঁ জেলায়।
অভিযানকালে তার কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।
ধামইরহাট থানায় এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:২১:০৪ পূর্বাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

ধামইরহাটে ৫০ পিস ট্যাপেন্টাডল ও নগদ টাকাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:২১:০৪ পূর্বাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬