1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফ্যামিলি কার্ড শুমারিতে’ অস্থায়ী ভিত্তিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ

উপজেলা প্রতিনিধি নালিতাবাড়ী শেরপুর
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬৮

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ‘ফ্যামিলি কার্ড শুমারি’ কার্যক্রম বাস্তবায়নে অস্থায়ী ভিত্তিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে উপজেলা প্রশাসন।

আবু সিদ্দিক বিল্লাল উপজেলা প্রতিনিধি নালিতাবাড়ী শেরপুর

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড শুমারি’ পরিচালিত হবে। এই শুমারির মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোর তথ্য সংগ্রহ করে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, তথ্য সংগ্রহকারী পদে আবেদন করতে ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। প্রার্থীকে ট্যাবলেট বা স্মার্টফোন ব্যবহারে দক্ষ হতে হবে এবং ব্যবহারিক পরীক্ষায় কমপক্ষে ৭০ শতাংশ নম্বর অর্জন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট শুমারি এলাকার স্থায়ী বাসিন্দা হওয়া, বাংলায় সাবলীলভাবে পড়া-লেখা জানা এবং দুর্গম এলাকায় কাজ করার সক্ষমতা থাকতে হবে। নারী প্রার্থী, স্নাতক বা তদূর্ধ্ব শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শুমারিতে পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

সুপারভাইজার পদে আবেদন করতে ন্যূনতম স্নাতক বা সমমান পাস হতে হবে। বয়সসীমা ২৫ থেকে ৪৫ বছর। ট্যাবলেট ও ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষ হতে হবে এবং ব্যবহারিক পরীক্ষায় কমপক্ষে ৮০ শতাংশ নম্বর পেতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট এলাকার ভৌগোলিক অবস্থান সম্পর্কে ধারণা, দল পরিচালনা ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে। একজন সুপারভাইজারের অধীনে নয়জন তথ্য সংগ্রহকারী কাজ করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন ফরম উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। পাশাপাশি সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকেও ফরম ডাউনলোডের সুযোগ রয়েছে। ২১ থেকে ২৩ জুলাই বেলা ৩টা পর্যন্ত ফরম বিতরণ করা হবে। আবেদনপত্র জমা নেওয়া হবে ২২ থেকে ২৩ জুলাই বেলা সাড়ে ৩টা পর্যন্ত। আগামী ২৫ জুলাই সকাল ১১টায় ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, শুমারিকালীন সময়ে প্রতিদিন অন্তত আট ঘণ্টা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে হবে। সংগৃহীত তথ্যের গোপনীয়তা বজায় রাখা বাধ্যতামূলক। কোনো ব্যক্তি কার্ড পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস বা অনিয়মে জড়িত থাকলে তার নিয়োগ বাতিলসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:২৫:৪৮ অপরাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭১ বার পড়া হয়েছে

‘ফ্যামিলি কার্ড শুমারিতে’ অস্থায়ী ভিত্তিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ

আপডেট সময় : ০২:২৫:৪৮ অপরাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬