1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী। জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে রয়েছেন আট প্রার্থী। বিশ্বের প্রধান শক্তিগুলো প্রার্থী বাছাইয়ে বিভক্ত থাকায় এখনই কাউকে এগিয়ে রাখা কঠিন বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। তবে প্রথম দফার অনানুষ্ঠানিক ভোটে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান। খবর এএফপির।
জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে অন্তত ৯টি ভোট প্রয়োজন। তবে শুধু প্রয়োজনীয় ভোট পেলেই হবে না, পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও রাশিয়ার কোনো একটি দেশের ভেটোও এড়াতে হবে।নিরাপত্তা পরিষদ প্রার্থী বাছাইয়ের পর তার নাম সাধারণ পরিষদের অনুমোদনের জন্য পাঠায়। ফলে জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন, সে সিদ্ধান্তে বিশ্বের পাঁচ পরাশক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

প্রার্থীদের মধ্যে রয়েছেন কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট ও জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) প্রধান রেবেকা গ্রিনস্প্যান, আর্জেন্টিনার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি, চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট, ইকুয়েডরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মারিয়া ফার্নান্দা এসপিনোসা, গায়ানার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ক্যারোলিন রদ্রিগেস-বিরকেট, ইকুয়েডরের কূটনীতিক ইভোনে এ-বাকি, উগান্ডার ওলার অতুনু এবং সেনেগালের সাবেক প্রেসিডেন্ট ম্যাকি সাল।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৩৭:৫৯ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে

জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী

আপডেট সময় : ০৭:৩৭:৫৯ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬