1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তা কেটে চাষাবাদের জমি বানানোর অভিযোগ বিএনপি নেতা মুন্সির বিরুদ্ধে

পটিয়া প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রসিদাবাদ গ্রামে দীর্ঘদিনের চলাচলের রাস্তা মাটি কেটে দখল করে চাষাবাদের জমিতে পরিণত করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মুন্সি মিয়া টিপুর বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, রসিদাবাদ গ্রামে আরফা করিম উচ্চ বিদ্যালয়ের পেছনে থাকা একটি কাঁচা রাস্তা আর.এস. মৌজা ম্যাপে বিদ্যমান। প্রায় ২০ বছর ধরে রাস্তাটি দিয়ে গ্রামের সাধারণ মানুষসহ আরফা করিম উচ্চ বিদ্যালয়, রসিদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রসিদাবাদ সুন্নিয়া দাখিল মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করে আসছেন।

অভিযোগ রয়েছে, কয়েক মাস আগে মুন্সি মিয়া টিপু (পিতা: মরহুম মিয়া হোসেন) ওই রাস্তার আনুমানিক ৫১ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থ অংশের মাটি কেটে পাশের নিজের জমি ভরাট করেন। পরে সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে রাস্তার ওই অংশটি বন্ধ করে দেওয়া হয়।

এতে গ্রামের শত শত মানুষ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। বিশেষ করে শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় দ্রুত রাস্তা উন্মুক্ত করার দাবি জানিয়েছেন তারা।

বিষয়টি নিয়ে ইতোমধ্যে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি পটিয়ার সংসদ সদস্য এনামুল হকের দৃষ্টি আকর্ষণ করে ঘটনাস্থল পরিদর্শন, রাস্তার সীমানা নির্ধারণ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রসিদাবাদ গ্রামের বাসিন্দারা।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের জনসাধারণের চলাচলের রাস্তা দ্রুত পুনরুদ্ধার করে গ্রামবাসী ও শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াতের ব্যবস্থা করা হোক। একই সঙ্গে অভিযোগটি তদন্ত করে রাস্তা দখলের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৩৭:৫২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

রাস্তা কেটে চাষাবাদের জমি বানানোর অভিযোগ বিএনপি নেতা মুন্সির বিরুদ্ধে

আপডেট সময় : ১০:৩৭:৫২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬