1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতি ভেঙে লেবাননজুড়ে ইসরায়েলের হামলা, নিহত ৮৯

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি মানলেও লেবাননে তা মানছে না দখলদার ইসরায়েল। বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় ১০০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ৮৯ জন নিহত এবং ৮০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন।

বুধবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক আল-জাজিরা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ লেবাননজুড়ে চালানো ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮৯ জন নিহত এবং ৮০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই বুধবার এসব হামলা চালানো হয়। তেহরান বলে আসছে, লেবানন ফ্রন্টও এই যুদ্ধবিরতির আওতায় রয়েছে। যদিও তা নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৭০ বার পড়া হয়েছে

যুদ্ধবিরতি ভেঙে লেবাননজুড়ে ইসরায়েলের হামলা, নিহত ৮৯

আপডেট সময় : ০৫:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬