মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নিজের মিত্র দেশগুলোর জন্য টোল বা মাশুল মওকুফ করেছে ইরান। শুক্রবার (২৪ এপ্রিল) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে বলেন, আমরা কিছু নির্দিষ্ট দেশের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি। তবে ভবিষ্যতে কী হবে তা আমি জানি না।
রাষ্ট্রদূত আরও বলেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য এ বিশেষ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করছে। সে তালিকার একটি দেশ হচ্ছে রাশিয়া।
তবে ইরানের বন্ধুদেশ হিসেবে আর কারা আছেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।





















