1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে ২,৮৬০টিরও বেশি নাগরিকত্ব যাচাইয়ের মামলা বিচারাধীন : ভারত

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সরকারের কাছে ২,৮৬০টিরও বেশি নাগরিকত্ব যাচাইয়ের মামলা বিচারাধীন রয়েছে এবং এর মধ্যে বেশ কয়েকটি পাঁচ বছরেরও বেশি সময় ধরে ঝুলে আছে। এই ইস্যুতে বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার (৭ মে) দিল্লিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অভিযোগের সুরে এ কথা বলেন।
তিনি বলেন, আমরা গত কয়েকদিন ধরে এই ধরনের মন্তব্য (বাংলাদেশে ভারতের পুশইন বিষেয়ে) হতে দেখছি। এই মন্তব্যগুলোকে ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসনের মূল বিষয়ের প্রেক্ষাপটে দেখতে হবে। এর জন্য অবশ্যই বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশ সরকারের কাছে ২,৮৬০টিরও বেশি নাগরিকত্ব যাচাইয়ের মামলা বিচারাধীন রয়েছে এবং এর মধ্যে বেশ কয়েকটি পাঁচ বছরেরও বেশি সময় ধরে ঝুলে আছে। আমরা আশা করি যে বাংলাদেশ নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করবে, যাতে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে।
এদিকে গত ৫ মে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তনের পর যদি কোনো ধরনের পুশইনের ঘটনা ঘটে, তবে ঢাকা তার পাল্টা ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৩১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

বাংলাদেশে ২,৮৬০টিরও বেশি নাগরিকত্ব যাচাইয়ের মামলা বিচারাধীন : ভারত

আপডেট সময় : ০৫:৩১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬